বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা অনুমোদন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৫:১০ অপরাহ্ন

অবশেষে এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের জন্য বদলি নীতিমালা অনুমোদন করা হয়েছে। দ্রুতই এই নীতিমালা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে। একইসঙ্গে দ্রুতই পরিপত্র জারি করা হবে। কারিগরি ও মাদ্রাসা বিভাগ সূত্রে বিষয়টি জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের কষ্ট লাঘবে ও স্থানাস্তরের বা বদলি প্রক্রিয়া সহজ করতে একটি নীতিমালা করা হয়েছে। এ ছাড়াও সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম শুরু হবে। মেমিস সফটওয়্যারের কাজ না হলে নতুন সফটওয়্যারের মাধ্যমে কাজ করা হবে। এমপিওভুক্ত শিক্ষকরা এ সফটওয়্যারের আওতায় আসছেন। বদলি নীতিমালায় একজন শিক্ষক তার কর্মজীবনে তিনবার বদলি হতে পারবেন, তবে বদলি হতে নিজ নিজ প্রতিষ্ঠানের কমিটির অনুমোদন লাগবে বলে জানা গেছে।

সূত্র আরও জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বদলি নীতিমালা করেছে সরকার। এতে শিক্ষকদের নিজ এলাকায় বদলির পথ সুগম হয়েছে। স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নীতিমালা ও সফটওয়্যার লাইভ হওয়ায় বদলির অপেক্ষায় রয়েছেন তারা।

এতদিন মাদ্রাসা শিক্ষকরা উপেক্ষিত ছিলেন। অবশেষে তাদের বদলি নীতিমালাও ফাইনাল হয়ে শিক্ষামন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর