শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬, ৪:২২ অপরাহ্ন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর। বাকি পাঁচ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৫৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২৬৮।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ছয় হাজার ৯৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ২৬০।

এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ হাজার ৮৮৫ শিশু এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৭ হাজার ২২৩ জন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর