সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলছে তীব্র স্থলযুদ্ধ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা সাংবাদিকতার আড়ালে অপরাধ করলে মুক্তি নেই: তথ্যমন্ত্রী স্বপন হাম উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু সংসদ সদস্য ফজলুর রহমানের বিস্ফোরক মন্তব্য সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে: মির্জা ফখরুল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি ভুমিধস জয়ের পথে, বড় পরাজয়ের মুখে তৃণমূল! ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতলেন টাইগার নাহিদ ‘আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির নিজস্ব প্রশাসনিক সিদ্ধান্ত’ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি; বাংলাদেশকে মানতে হবে ১৩১ শর্ত, যুক্তরাষ্ট্রকে ৬

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬, ৬:১৪ অপরাহ্ন

বিএনপির সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

আজ সোমবার (০৪ মে) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে তারা ফুল দিয়ে সম্মান জানান এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থেকে তাদের নেতৃত্ব দেন। তিনি নতুন সদস্যদের সঙ্গে নিয়ে মাজার প্রাঙ্গণে গিয়ে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এর আগে রোববার রাত ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তাদের শপথ পাঠ করান।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর