শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত আপিলে বহাল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে, মনোনয়ন বাতিল বহালেই থাকছে এনসিপির এই নেত্রীর। 

আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়ন বাতিল করা হয়।

এদিন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অন্যান্য কমিশনাররাও। এদিন সংরক্ষিত মহিলা আসনের বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিনা খানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে করা আপিলও খারিজ করা হয়। এছাড়া  বিএনপি মনোনীত আরেক প্রার্থী মাধবী মার্মার মনোনয়ন বৈধতার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী চন্দ্রা চাকমার আপিলও খারিজ করা হয়।

এনসিপির নেত্রীর অভিযোগ, সরকারি দলের অনেকের মনোনয়নে বেশকিছু জটিলতা থাকার পরও বৈধ ঘোষণা করা হয়েছে। নিজেকে বৈষম্যমূলক আইনের ভুক্তভোগী বলেও জানান তিনি।

এর আগে, সরকারি চাকরি ছেড়ে আসার তিন বছর পূর্ণ না হওয়ায় যাচাই-বাছাইয়ের দিন তার মনোনয়নপত্র বাতিল করে ইসি।

এরপর রোববার (২৬ এপ্রিল) বিকেলে নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেন তিনি। পরে সাংবাদিকদের নির্বাচন কমিশন থেকে পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর