শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

সচিব পর্যায়ে রদবদল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে এবং পরিকল্পনা কমিশনের সদস্য জাকারিয়াকে নৌপরিবহন মন্ত্রণালয়ে সচিব পদে বদলি করেছে সরকার।

গতকাল রোববার (১৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

পরিকল্পনা কমিশনের সদস্যের পদটি সচিব পদমর্যাদার।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব থাকাকালে গত বছরের ২ নভেম্বর নূরুন্নাহার চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়।

আর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকার সময় গত ২৫ মার্চ জাকারিয়াকে সচিব পদে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়। পরে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করে সরকার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর