বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভাসানী-বঙ্গবন্ধুর আ. লীগ আর হাসিনার আ. লীগ এক না: কা‌দের সি‌দ্দিকী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৬:২১ অপরাহ্ন

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কা‌দের সি‌দ্দিকী বীর উত্তম বলেছেন, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু ও জনগণের আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক না।

আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের সামনে দাড়িয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর কা‌দের সি‌দ্দিকী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আমি প্রতিবাদ করেছিলাম। অন্য সবাই তখন ইঁদুরের গর্তে ছিল। কিন্তু জনগণের কাছ থেকে সম্মান পেলেও যাদের কাছ থেকে সম্মান পাওয়ার কথা ছিল তাদের কাছ থেকে সম্মান পাইনি।

তিনি আরও বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। যতদিন বেঁচে থাকব, ততদিন বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বেঁচে থাকব।

এর আগে বঙ্গবীর কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর সমাধি স্থলে প্রবেশ করেন। পরে বঙ্গবন্ধুর কবরের পাশে দাঁড়িয়ে ৭৫ এর ১৫ আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় আব্দুল ল‌তিফ সি‌দ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম দে‌লোয়ার, দলের কার্যনির্বাহী কমিটির সদস্য ফরিদ আহ‌মেদ, আব্দুর রহমান, পার‌ভেজ, হা‌বিবুন নবী সো‌হেল, আরমান হো‌সেন তাপসসহ কৃষক শ্রমিক জনতা লীগের গাজীপুর, নারায়ণগঞ্জ, মির্জাপুর, সখিপুর, মধুপুর, বাশাইল ও ঢাকার নেতারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর