শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন

বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে মহাসড়কের রামপালের গুনাইব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জনের মরদেহ আনা হয়েছে বলে জানা গেছে। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জনের মরদেহ রয়েছে।

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুকান্ত কুমার পাল জানান, তাদের হাসপাতালে চারজনের মরদেহ আছে। এখনো কারো পরিচয় জানা যায়নি।

হতাহতরা সবাই মোংলা পৌর এলাকায় ৮নং ওয়ার্ডের বাসিন্দা।

এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, তাদের মেডিকেলের জরুরি বিভাগে আটজনের মরদেহ রয়েছে। আর গুরুতর আহত তিনজন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন।

রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজনের মরদেহ রয়েছে। বাকিগুলো খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর