মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

প্রতিটি ক্ষেত্রে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি করা ও ফলাফল ঘোষণা প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

আজ শুক্রবার (৬ মার্চ) বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে সাবেক তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্যের প্রতিবাদের তিনি এই কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমাদের ব্যাখ্যা যদি ভুল হয় তাহলে আপনারা সঠিক ব্যাখ্যা দিন। পার্লামেন্টে জামায়াতে ইসলামী ছাড়া বিরোধী কারা আছে তার ব্যাখ্যা দিতে হবে।

তিনি আরও বলেন, রিজওয়ানা চৌধুরী অপরাধ করে না থাকেন তাহলে তিনি তার এই বক্তব্যের ভুল স্বীকার করতে পারেন। যতক্ষণ তা না বলবেন ততক্ষণ দেশবাসীর বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে যে আপনি জামায়াতে ইসলামীকে বিরোধী দল থেকে সরকার দলে আসার পথে বাধা দিয়েছেন।

জামায়াতেই ইসলামী সরকার গঠনের সম্ভাবনা উল্লেখ করে তিনি বলেন, জনগণ মনে করেছিল সংখ্যাগরিষ্ঠ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জিতবে। ১৬৮-১৭০ এর ওপরে আসন পাবে জামায়াতে ইসলামী। আপনারা প্ল্যান করে সেটা ১০০ এর কমে থামিয়ে দিয়েছেন।

ভোট গ্রহণ পরবর্তী সময়ের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে বলেন, রাত ১০টার পর কেন সম্প্রচার বন্ধ করে দিয়েছেন কেন? ভোট গণনায় ম্যাকানিজম করা হয়েছে। ১০০, ২০০ বান্ডেল করা হয়েছে। দাঁড়িপাল্লার বান্ডেলের উপরে ধানের শীষ দিয়ে সেটা ধানের শীষের হিসেবে গণনা করেছে। রেজাল্ট শিট টেম্পারিং করা হয়েছে। কাটাছেঁড়া করা হয়েছে। বহু প্রিসাইডিং অফিসার গণনা করার আগেই স্বাক্ষর নিয়ে রেখেছে।

নির্বাচনে ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি করা ও ফলাফল ঘোষণা প্রতিটি পর্বে পর্বে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অতীতের নির্বাচনের ইঞ্জিনিয়ারিংয়ের তুলনায় এবারের ইঞ্জিনিয়ারিংয়ের ধরণই ছিলো আলাদা।

যারা এই ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত দয়া করে তাদের নামগুলো বলার আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর