বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছে সংগঠনটি।

এর আগে, গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় দফায় দফায় সংঘর্ষ ও উত্তেজনার সৃষ্টি হয়।

গতকাল দুপুরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রা করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।

এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল থেকে এক ভিডিও বার্তায় সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “আমরা আমাদের ভাইকে হারিয়েছি, তবুও আমরা চাই ১২ তারিখেই নির্বাচন হোক। তবে নির্বাচনের পর যে দলই ক্ষমতায় আসুক, হাদি হত্যার সুষ্ঠু বিচার না করলে আমরা রাজপথ ছাড়ব না।”

এই সংঘর্ষের রেশ গড়ায় রাত পর্যন্ত। ঢাকা মেডিকেলে বিক্ষোভ শেষে নেতাকর্মীরা আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিলে পুলিশের সঙ্গে দ্বিতীয় দফায় সংঘর্ষ বাধে।

আন্দোলনকারীদের দাবি, জাতিসংঘের অধীনে হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই তারা যমুনার সামনে অবস্থান নিতে চেয়েছিলেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর