বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পদত্যাগের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে কাউকে বল প্রয়োগ করা যাবে না: শিক্ষা উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৬:৪৮ অপরাহ্ন

শিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয়  বিষয়ক  উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগের জন্য কাউকে  বল প্রয়োগ করা যাবে না।
তিনি আজ  রোববার  মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন,শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের কারো বিরুদ্ধে ন্যায়সংগত অভিযোগ থাকলে ব্যবস্থা  গ্রহণ করা হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ম বিধি অনুযায়ী পদায়ন ও বদলী করা হয়। তাদের বল পূর্বক পদত্যাগের সুযোগ নেই।
উপদেষ্টা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে পদায়ন ও নিয়োগের কার্যক্রম চলছে। জোরপূর্বক  কাউকে পদত্যাগে বাধ্য করা হলে এবং অস্থিরতা সৃষ্টি করলে প্রশাসন ভেঙ্গে পড়তে পারে। ফলে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পেতে অসুবিধা হবে।
একটি সফল অভ্যুত্থানের পর সুশৃঙ্খল সমাজে ফিরে যেতে চান উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিক  সম্পর্ক  ফিরিয়ে আনতে হবে এবং কাউকে ব্যক্তিগতভাবে অপমান  করা যাবে না।
এসময় শিক্ষাঙ্গনে ভদ্রতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষা উপদেষ্টা ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর