বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

পাবনায় কারাবন্দি আ. লীগ নেতা সংগীতশিল্পী প্রলয় চাকীর মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ৬:৩০ অপরাহ্ন

পাবনায় কারাগারে বন্দি সংগীতশিল্পী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনা জেলার সংস্কৃতিবিষয়ক সম্পাদক প্রলয় চাকী মারা গেছেন।

রোববার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে প্রলয় চাকীকে আটক করে ডিবি পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে পাবনা জেলা কারাগারে ছিলেন তিনি।

পাবনা জেলা কারাগার সূত্রে জানা গেছে, প্রলয় চাকী গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে তার মরদেহ পাবনাতে নিয়ে আসা হয়।

প্রলয় চাকী নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ছিলেন। পাবনার বনমালী শিল্পকলা কেন্দ্রের যুগ্ম সম্পাদক (সংস্কৃতি) ছিলেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর