শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বন্যা পরিস্থিতি মোকাবিলায় ফেনীতে চিকিৎসা সহায়তা ও উদ্ধার অভিযানে নৌবাহিনী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ১:২২ অপরাহ্ন

ফেনীর বন্যা পরিস্থিতি মোকাবিলায় অসামরিক প্রশাসনকে সাহায্য করতে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী। 
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়,  বুধবার থেকে শুরু হওয়া উদ্ধার ও চিকিৎসা সেবা কার্যক্রমে  বৃহস্পতিবার ২টি নৌ কন্টিনজেন্ট যোগ দিয়েছে এবং আরও ২টি কন্টিনজেন্ট ফেনীর উদ্দেশ্যে গমন করবে। স্মরণকালের এই ভয়াবহ বন্যায় পানিবন্দি মানুষকে উদ্ধার করে জরুরি আশ্রয়কেন্দ্রে আনা হচ্ছে।
নৌবাহিনীর ১৩ জন কর্মকর্তার নেতৃত্বে  প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী, বোট, লাইফ জ্যাকেট ও ডুবুরিসহ প্রায় দুই শতাধিক নৌ সদস্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। উদ্ধারের পাশাপাশি অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা, ঔষধ ও খাবার স্যালাইনসহ মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। সেই সাথে পানিবন্দি মানুষের শুকনো খাবার ও রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে।
এছাড়াও প্রায় ১৫ হাজার মানুষের জন্য ত্রাণ সামগ্রী বোঝাই ট্রাক ফেনীর উদ্দেশ্যে রওনা করেছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা চলমান থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর