শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ১৭

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ২:১৪ অপরাহ্ন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদির মৃত্যু ঘিরে প্রথম আলো ও ডেইলি স্টারে কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে মোট ৩১ জনকে।  

আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়ার সেন্টারে এক ব্রিফিং এসব তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, প্যানাল কোট, সাইবার, এন্টি টেরোরিজমসহ চারটি ধারায় মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এসময় পুলিশ কেন শক্ত অবস্থান নেয়নি এমন প্রশ্নে জানানো হয়, যেকোনো রকম হতাহত এড়াতেই শক্ত অবস্থানে যায়নি পুলিশ। তবে আগামীতে এই ধরনের তথ্য পেলে আরও সতর্ক থাকবে পুলিশ।

সেইসাথে, পরিচিত কিছু মুখ অনলাইনে এসে খারাপ উদ্দেশ্যে উসকানি দিচ্ছে উল্লেখ করে এ নিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বানও জানায় পুলিশ। একইসঙ্গে অপরাধীদের ধরিয়ে দিতে জনগণের সহায়তাও চাওয়া হয়েছে।

এর আগে, সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, প্রথম আলো ও ডেইলি স্টারসহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করার কথা জানানো হয়। বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর