বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

লজ্জায় নিজেকে মাটিতে পুঁতে ফেলতে ইচ্ছে হচ্ছে: প্রেস সচিব শফিকুল আলম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করে দুঃখপ্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘সাবেক একজন সাংবাদিক হিসেবে শুধু এটুকুই বলতে পারি—আমি দুঃখিত।’ 

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, ‘গত রাতে দ্য ডেইলি স্টার ও প্রথম আলো–এর সাংবাদিক বন্ধুদের কাছ থেকে চরম আতঙ্কিত ও কান্নাজড়িত কণ্ঠে সাহায্যের জন্য ফোন পেয়েছি। আমার সব বন্ধুদের কাছে আমি গভীরভাবে দুঃখিত—আমি আপনাদের পাশে থাকতে ব্যর্থ হয়েছি।’

তিনি জানান, ‘দ্রুত সাহায্য করতে দায়িত্বশীলদের কাছে অসংখ্য ফোন করেছি, কিন্তু তা সময়মতো পৌঁছায়নি।’

প্রেস সচিব বলেন, ‘শেষ পর্যন্ত আমি ভোর পাঁচটায় ঘুমাতে যাই এটা যে জেনে যে, ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সব সাংবাদিককে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদ। কিন্তু ততক্ষণে দুইটি সংবাদপত্রই দেশের ইতিহাসে গণমাধ্যমের ওপর চালানো সবচেয়ে ভয়াবহ মব ও অগ্নিসংযোগের শিকার হয়েছে।

সান্ত্বনা দেওয়ার মতো ভাষা জানা নেই উল্লেখ করে তিনি লিখেন, ‘সাবেক একজন সাংবাদিক হিসেবে শুধু এটুকুই বলতে পারি—আমি দুঃখিত। লজ্জায় নিজেকে মাটির নিচে পুঁতে ফেলতে ইচ্ছে হচ্ছে।

এর আগে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত ১২টার দিকে একদল লোক প্রথমে দৈনিক প্রথম আলো, এরপর দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর