সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৫:৩১ অপরাহ্ন

দেশের বিচার বিভাগের স্বাধীনতা বাস্তবায়নে আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সচিবালয়টি উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রধান বিচারপতি বলেন, সাংবিধানিক ক্ষমতা এখন সুপ্রিম কোর্টের হাতে। এই সচিবালয়ের কার্যক্রম সব সময় যাতে চলমান থাকে সেজন্য আগামী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

এসময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এখন আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগকে কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না।

এর আগে, গত ৩০ নভেম্বর পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের মাধ্যমে ২৫ বছর পর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি পৃথক হয়। এখন থেকে অধস্তন আদালত ও প্রশাসনিক ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সব প্রশাসনিক ও সাচিবিক দায়িত্ব পালন করবে এই সচিবালয়।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, আপাতত সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন–৪ এর দুটি কক্ষ নিয়ে সুপ্রিম কোর্ট সচিবালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরইমধ্যে প্রধান বিচারপতি আট সদস্যবিশিষ্ট একটি ‘পরিকল্পনা ও উন্নয়ন’ কমিটি ও পদ সৃজন কমিটি গঠন করেছেন। এছাড়া গত ৭ ডিসেম্বর সচিবালয়ের কার্যক্রমের জন্য ৪৮৯ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর