বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

চার দেশে ১৫৯ জনেরও বেশি জুলাইযোদ্ধা চিকিৎসা সুবিধা পেয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১:১২ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, চার দেশে ১৫৯ জনেরও বেশি জুলাইযোদ্ধা চিকিৎসা সুবিধা পেয়েছে।  

বুধবার (১০ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা জানান।

‘বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থায় বাংলাদেশের জন্য কৌশল’-শীর্ষক এক সেমিনারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার সক্রিয়ভাবে স্বাস্থ্য খাতকে দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে একীভূত করেছে। সর্বশেষ উদাহরণ হতে পারে স্বাস্থ্যকর্মীদের জন্য সহযোগিতার বিষয়ে ভুটানের সঙ্গে সমঝোতা স্মারক হয়েছে। আমরা নীলফামারীতে একটি রেফারেল হাসপাতাল নির্মাণের জন্য চীনের সঙ্গে একটি চুক্তিতেও পৌঁছেছি, যা ওই অঞ্চলের জনগণের জন্য ব্যাপকভাবে উপকারী হবে।

তিনি আরও বলেন, আমরা দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে চার দেশে ১৫৯ জনেরও বেশি জুলাইযোদ্ধাকে চিকিৎসার সুবিধাও দিয়েছি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের ওষুধ শিল্প এখন জাতীয় ওষুধের চাহিদার প্রায় ৯৯ শতাংশ পূরণ করে। এর বাইরে প্রায় ১৫০টি দেশে সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ করে, যার ফলে সেই দেশগুলোতে স্বাস্থ্যসেবা আরও সাশ্রয়ী হয়। টিকা, থেরাপি ও ডায়াগনস্টিক উন্নয়নের জন্য কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে পারলে বাংলাদেশ আরও বেশি অবদান রাখতে সক্ষম হবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর