মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শান্তিচুক্তির একমাসের মাথায় আবারও সংঘর্ষে জড়াল ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

শান্তিচুক্তির একমাসের মাথায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন বেশ কয়েকজন।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালের দিকে এ সংঘর্ষ শুরু হয়। এরইমধ্যে ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করা হয়েছে।  এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, বিনা কারণেই হামলার শিকার হোন তারা।  এর আগেও বেশ কয়েকবার ঢাকা কলেজ হামলা করেছে বলে অভিযোগ তাদের।

পুলিশ বলছে, ঘটনা নিয়ন্ত্রণে আনতে তাদেরও ৭-৮ জন আহত হন। তবে সংঘর্ষের কারণ জানান যায়নি। এখনও থমথমে নিউমার্কেট, গ্রীনরোড এলাকা। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি আইডিয়ালের শিক্ষার্থীদের।

মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়ে তোলার লক্ষ্যে একমাস আগে ‘শান্তিচুক্তি’ করেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় তীব্র যানজট তৈরির পাশাপাশি সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর