শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

সেনাপ্রধানের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন

বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।

বৃহস্পতিবার সেনা সদরে সেনাপ্রধানের সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

এদিকে বাংলাদেশে ফান্সের দূতাবাসের ফেসবুক পেজের  একটি পোস্টেও এ বিষয়ে বলা হয়েছে, সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আন্তরিক আলোচনা করেন। রাষ্ট্রদূত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানেরও প্রশংসা করেন।

এর আগে ২৫ নভেম্বর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতিতে এগিয়ে নেওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে।

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়ে। ফ্রান্স ও বাংলাদেশের অংশীদারি আরো শক্তিশালী করা ও সহযোগিতা বিস্তারের জন্য উপযুক্ত সময় এটি। দুই দেশের অংশীদারি আরো এগিয়ে নেওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।’

উল্লেখ্য, ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটি অর্থনীতি, বাণিজ্য, গণতন্ত্র, উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দৃঢ়। বাংলাদেশ প্রধানত পোশাক, হিমায়িত খাদ্য এবং কৃষিপণ্য রপ্তানি করে; অন্যদিকে ফ্রান্স রাসায়নিক পণ্য, ইলেকট্রনিকস এবং পরিবহন পণ্য রপ্তানি করে।

দুই দেশ একে অন্যের দূতাবাস এবং কনসুলেটগুলোর মাধ্যমে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক সর্বদা বজায় রাখে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর