সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

তারেক রহমান এখনও ভোটার হননি, ইসির সিদ্ধান্তে প্রার্থী হতে বাধা নেইঃ ইসি সিনিয়র সচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি। তবে আবেদন সাপেক্ষে ও কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন।  

আজ সোমবার (০১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, এটা আমার জানা মতে, না। এরপর জানতে চাওয়া হয়, তারেক রহমান নির্বাচন করতে পারবেন কি না। উত্তরে সচিব বলেন, করতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।

কমিশন কীসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে? এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, আইনে আছে।  যে কাউকে ইসি এ সুযোগ দিতে পারে।

এসময় ইসি সচিব জানান, নতুন এনআইডি কার্যক্রম চালু আছে। তবে ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে তারাই ভোটার তালিকায় থাকবেন।

তিনি জানান, জাতীয় পরিচয়পত্র সংশোধন কয়েকটা ফিল্ডে স্থগিত থাকবে। ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, ভোটার ঠিকানা ও ছবি এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না। ভোটের আগে আর করা যাবে কিনা তা পরে জানানো হবে। তবে বৈবাহিক অবস্থা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা ও ফোন নাম্বার পরিবর্তন করা যাবে।

এদিকে পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন প্রসঙ্গে তিনি বলেন, তফসিল ঘোষণার পর ১৫ দিন পর্যন্ত দেশের ভেতর পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন হবে। তবে পোস্টাল ব্যালটে সাংবাদিকদের যুক্ত করার সুযোগ নেই।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর