বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

প্রধান উপদেষ্টার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। তার এই মানবিক ও সৌজন্যমূলক অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অগ্রগতির বিষয়ে প্রধান উপদেষ্টা নিয়মিত খোঁজখবর রাখছেন।

এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) জারি করা বিবৃতিতে ড. ইউনুস জানান, খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও সমন্বয়ের বিষয়ে সংশ্লিষ্টদের সার্বক্ষণিক প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তার বিবৃতিতে আরও বলা হয়, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণার প্রতীক, এবং তাঁর সুস্থতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর