শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ফটিকছড়িতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ নিহত ২

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের এক এএসআইসহ দুই জন নিহত হয়েছে। এছাড়া দুই জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি-খাগড়াছড়ি সড়কের আমতল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকছড়ি থানার কর্মরত এএসআই সাইফুল ইসলাম (৪০)। তিনি মুন্সিগঞ্জ গজারিয়া গ্রামের মোহাম্মদ লেয়াকত আলীর ছেলে। অন্যজন মানিকছড়ি ফকিরপাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে মো. হাফিজ (৩০)। আহত হন কনস্টেবল আবদুল্লাহ আল নোমান ও মো. ইয়াসিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলেই দুই জন মারা যান। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হয়।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোনম বড়ুয়া জানান, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর