শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শেখ হাসিনা বিগত ১৭ বছরে গুম খুন করেও বিএনপির কোনো কর্মীকে দলচ‍্যুত করতে পারেনি : আবু তাহের তাকুলদার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক, আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেছেন শেখ হাসিনা ১৭ বছরে গুম খুন করেও বিএনপির কোনো কর্মীকে দলচ‍্যুত করতে পারেনি। 

শনিবার (১৫ নভেম্বর) ৯ নং খলিশাউড় ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবু তাহের তালুকদার বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয় লাভ করবে। বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, গত ১৭ বছর আমরা অনেক নির্যাতনে শিকার হয়েছি। বিএনপিকে যত নির্যাতন করা হয়েছে বিএনপির জনপ্রিয়তা ততোই বেড়েছে।

ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন রাব্বানীর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন— পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সভাপতি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. বাবুল আলম তালুকদার।

 

এছাড়াও কর্মী সমাবেশে উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর