শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে শক্ত অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন

আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে সরকার শক্ত অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।  

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না

সন্দেহজনক কাউকে দেখলেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহবানও জানান তিনি।

তিনি বলেন, ট্রাইব্যুনাল, মেট্রোরেলসহ গুরুত্বপূর্ণ কেপিআই এলাকায় নিরাপত্তা বাড়ানোর হয়েছে।

গতকাল সোমবার ভোরে দুইবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একইদিন দিনগত রাতে রাজধানীর কয়েকটি জায়গায়ও বাসে আগুনের ঘটনা ঘটে। মঙ্গলবার ভৈরবে ট্রেনে আগুন দেয়া হয়।

নির্বাচনে সময় ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলো নিজেদের দাবিতে যেমন সরব হচ্ছে সেইসঙ্গে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৩ নভেম্বর ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।

এ অবস্থায় সরকারের প্রস্তুতি কতদূর, জানতে চাইলে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, সন্ত্রাসীরা যেনো জামিন না পায় সে ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এছাড়া নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণসহ সামগ্রিক প্রস্তুতি সমানতালে এগিয়ে চলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর