শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

বন্দরের স্থাপনা ইজারা থেকে সরকার না সরলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১০:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকার সরে না এলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হঁশিয়ারি দিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

আজ শনিবার ( ১ নভেম্বর) নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গণঅনশনে স্কপ নেতৃবৃন্দ এ হুঁশিয়ারি দেন। বন্দরের বিভিন্ন স্থাপনা দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে এ অনশন পালন করা হয়।

অনশন শেষে আগামী ৮ নভেম্বর বিকাল ৩টায় নগরীর লালদীঘি ময়দান থেকে পুরাতন রেলস্টেশন পর্যন্ত গণমিছিল এবং ১৫ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে শ্রমিক কনভেনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

অনশনে সংহতি জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মোহাম্মদ শাহআলম বলেন, আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে একটা বড় চক্রান্ত চলছে, এটা বুঝতে হবে। শুধু শ্রমিক-কর্মচারী নয়, দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। দেশের বিরুদ্ধে এই চক্রান্ত বন্ধ করতে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করতে হবে।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত বলেন, দেশের কৌশলগত সম্পদ বিদেশিদের হাতে তুলে দেয়ার চক্রান্ত জনগণ কখনোই মেনে নেবে না। সরকারকে অবশ্যই এনসিটি ও লালদিয়ার চর ইজারা দেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির মাধ্যমে চট্টগ্রাম অচল করে দেয়া হবে।

জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা ও চট্টগ্রাম বন্দর সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সভাপতিত্বে অনশন কর্মসূচির উদ্বোধন করেন স্কপের কেন্দ্রীয় নেতা ও শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। টিইউসি’র কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি খোরশেদুল আলম, বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার সমন্বয়কারী শফি উদ্দিন কবির আবিদ, বাসদ নেতা আল কাদেরী জয় প্রমুখ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর