সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

ভালো নির্বাচন না হলে আমরা নিন্দিত জাতিতে পরিণত হব: নির্বাচন কমিশনার মাছউদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে করতে না পারলে বিশ্ব, মানুষ এবং জাতির কাছে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। 

নির্বাচন কমিশনার বলেন, ভালো নির্বাচন করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সুন্দর, সুষ্ঠু ও মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে।

আজ বুধবার ( ২২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই)-এ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-দের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত (টিওটি) প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

ইসি মাছউদ বলেন, আমরা যারা জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচন পরিচালনার জন্য আইনগতভাবে বাধ্য ছিলাম, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতাম তাহলে কি জাতিকে এই নির্মম পরিণতি দেখতে হতো? পার্শ্ববর্তী রাষ্ট্রের জনসংখ্যা ১৪০ কোটি, যদি তাদের এই পরিণতি না হয়। তবে এক জাতি, এক দেশ হয়েও কেন আমরা পারবো না?

নির্বাচনের দায়িত্বকে তিনি পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমানতের খেয়ানত যে করে, সে মুনাফেক। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করাই হলো আমাদের আমানত। এটাই সকল ধর্মের মূল নীতিকথা।’

ইসি মাছউদ আরও বলেন, ‘প্রত্যেকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করলে সকল প্রতিকূলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করার স্বার্থে সুন্দর, সুষ্ঠু এবং জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হব।’

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর