শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন সিরামিকের কাঁচামালসহ ডুবে গেছে জাহাজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম বন্দরে ১২০০ টন সিরামিকের কাঁচামাল নিয়ে জাহাজডুবির ঘটনা ঘটেছে। বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় বন্দর সীমানায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া জাহাজটি প্রায় ডুবে গেছে। শুক্রবার রাতে এমভি জায়ান নামে লাইটারেজ জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। শনিবার ( ১৮ অক্টোবর) সকালে এটি উপকূলে নিয়ে আসার পথে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছাকাছি স্থানে ডুবে যায়। বন্দর চ্যানেলে আসা-যাওয়ার কাছাকাছি স্থানে জাহাজটি ডুবে থাকলেও এতে আপাতত সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

বন্দরের সচিব ওমর ফারুক জানান, বন্দরের বহির্নোঙর থেকে ১২০০ টন সিরামিক শিল্পের কাঁচামাল (বল ক্লে) খালাস করে জাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু মাঝপথে ডুবে যাওয়ায় এর সব পণ্য নষ্ট হয়ে গেছে। তবে এতে বন্দর চ্যানেল দিয়ে অন্যান্য জাহাজ আসা-যাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হচ্ছে না।

জাহাজটির মালিক সংস্থা জায়ান শিপিং লাইন্সের অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু বলেন, শুক্রবার রাত ৮টার দিকে জাহাজটি স্টিয়ারিং ফেল করে। ইঞ্জিনেও ত্রুটি দেখা দেয়। সেই অবস্থায় এটি স্থির রাখা হয়। শনিবার সকালে সেটি তীরের দিকে নিয়ে আসার সময় অর্ধেকেরও বেশি ডুবে যায়। দুর্ঘটনার সময় জাহাজে থাকা ১৩ নাবিক নিরাপদে আছেন।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম এ রনি জানান, জাহাজটি পতেঙ্গা উপকূলের দিকে নেভাল একাডেমির কাছাকাছি আসার পর চরে আটকে এর তলা ফেটে যায়। এতে জাহাজের নিচ দিয়ে তিনটি হ্যাচেই পানি প্রবেশ করতে শুরু করে। একপর্যায়ে এর প্রায় ৯০ শতাংশ ডুবে যায়। জোয়ারের সময় শুধুমাত্র জাহাজের একেবারে ওপরের কিছু অংশ দৃশ্যমান হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর