বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৬:০২ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শনিবার ( ১১ অক্টোবর) সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের নুর মোহাম্মদদের বাড়ি থেকে  তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সিনথিয়া আক্তার (২০) ও তার স্বামী সাব্বির হোসেন (২২)। তাদের সংসারে সাফরান হাসান নুর নামে ৩ বছরের একটি সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, সোনারগাঁ উপজেলার দারোগোল্লা গ্রামের ইজিবাইক চালক সাব্বির হোসেন ও তার স্ত্রী সিনথিয়া আক্তারের মধ্যে নানা বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিলো। তাদের দুজনের শ্বশুরবাড়ির লোকজন একাধিকবার দ্বন্দ্বে জড়িয়েছে। সকাল তাদের ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা গিয়ে ডাকাডাকি করে। কিন্তু তাতেও দরজা না খোলায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

পারিবারিক চাপে তারা দুজন আত্মহত্যা করেছে বলে ধারণা সোনারগাঁ থানার ওসি রাশেদুল হাসান খানের।

তিনি বলেন, দুটি মরদেহ একটি ওরনার দুপাশে থেকে ঝুলন্ত উদ্ধার করা হয়। দেখে ধারণা করা হচ্ছে তারা এক সঙ্গে আত্নহত্যা করেছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর রহস্য উন্মোচন হবে। এ ঘটনায় পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান ওসি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর