শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

দুদকের ফাঁদে ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা সহকারী রাজস্ব কর্মকর্তা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০২ অপরাহ্ন

চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দীনকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসে দুদকের ফাঁদ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানায় সংস্থাটির উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম।

দুদক জানায়, হোমল্যান্ড প্লাস্টিক স্যু ইন্ডাস্ট্রিজের প্রোপাইটর আমির হোসেন জাপান থেকে আমদানি করা ৬ হাজার ৪২৮.১০ মার্কিন ডলার মূল্যের BREAK ACRYLIC MIXED PLASTIC WASTE AND SCRAP  ছাড়করণের জন্য কাগজপত্র দাখিল করলে শুল্কায়ন সেকশন-৭(বি)-এর সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মো. ছারওয়ার উদ্দিন নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে পণ্য ছাড়করণে বিলম্ব ও নিলামে বিক্রির হুমকিও দেন তারা। পরবর্তীতে আমদানিকারক বিষয়টি দুদককে অবহিত করলে চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘুষ লেনদেনের সময় রাজীব রায় ও মাইনুদ্দীনকে ঘুষের টাকা ৩০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

অভিযান শেষে আলামতের জব্দ তালিকা প্রণয়ন, স্বাক্ষীদের বক্তব্য গ্রহণসহ আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে আটকদের থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান সংস্থাটির উপ-পরিচালক মো. আক্তারুল ইসলাম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর