বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যশোরে স্বর্ণের বারসহ যুবককে আটক করেছে বিজিবি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন

যশোরে দুটি স্বর্ণের বারসহ বাদশা শেখ (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বাদশা শেখ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পোদমোদী গ্রামের সোহেল শেখের ছেলে।

বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে বাদশাকে আটক করে। তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর মোট ওজন ২২৫ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩৪ লাখ ৫৪ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা শেখ জানিয়েছেন, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করেছিলেন এবং সেগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্তের দিকে যাচ্ছিলেন।

আটক যুবককে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর