বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শেরপুরে নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের চার দিন পর ধানক্ষেত থেকে আব্দুল খালেক (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার ইন্দিলপুর নতুন মসজিদ এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল খালেক একই গ্রামের মৃত জমর উদ্দিনের ছেলে।

এর আগে গত ১৭ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন কৃষক আব্দুল খালেক।পরদিন ১৮ আগস্ট তার বড় ছেলে রহমত উল্লাহ বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট বিকেলে বাড়ি থেকে নামাজ পড়তে বের হন কৃষক আব্দুল খালেক। কিন্তু রাতে বাড়ি না ফেরায় নিহতের ছেলে পরদিন শ্রীবরদী থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে ২০ আগস্ট দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী বাড়ির পার্শ্ববর্তী ধানক্ষেতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই ক্ষেত থেকে আব্দুল খালেকের অর্ধগলিত মরদেহ দেখে পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার জাহিদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে শেরপুর মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।’

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান শ্রীবরদী থানার ওসি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর