শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

লুট হওয়া আরও আড়াই লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ৮:৫২ অপরাহ্ন

সিলেটের সদর উপজেলার কোম্পানিগঞ্জ থেকে অবৈধভাবে লুট করা বিপুল পরিমাণ সাদাপাথর উদ্ধার করেছে প্রশাসন।

আজ শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া অভিযানে প্রায় দুই লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গত কয়েকদিন আগে পর্যটনকেন্দ্র সাদাপাথরসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর লুটপাট করা হয়েছিল। পরবর্তীকালে এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু হলে পাথরগুলো বিভিন্নস্থানে মাটি চাপা দেওয়া ও লুকানো অবস্থায় পাওয়া যায়, যা ধলাই নদীতে ফেলে দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ বলেন, আমরা বহুদিন ধরে দেখছি, রাতের অন্ধকারে ট্রাক আর নৌকায় করে এখানে পাথর পাচার হয়। এভাবে চলতে থাকলে সাদাপাথরের সৌন্দর্য একদিন হারিয়ে যাবে। প্রশাসনের এই উদ্যোগে আমরা খুশি। তবে শুধু অভিযান নয়, এর সঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনা উচিত।

এছাড়া সদর উপজেলায় বিভিন্ন ক্রাশার মিলেছে এবং স্থানীয় বসতবাড়িতে সাদাপাথর এনে লুকিয়ে রাখা হয়েছিল। অভিযান চালিয়ে এসব স্থান থেকেও উল্লেখযোগ্য পরিমাণ পাথর উদ্ধার করা হয়।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াত বলেন, আমরা এ পর্যন্ত প্রায় ২০-২৫টি বাড়ি থেকে পাথর উদ্ধার করেছি। সেগুলো এখনো মাপা হয়নি। বিভিন্ন ক্রাশার মিল থেকে প্রায় দুই লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছি।

তিনি আরও বলেন, শুধু তাই নয়, যেসব বাড়ির মালিকরা এবং যারা এই লুটপাটকাণ্ডে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। অবৈধভাবে লুট হওয়া প্রাকৃতিক সম্পদ উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর