মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

১২ দলীয় জোটে যুক্ত হলো নতুন দল ইউনাইটেড লিবারেল পার্টি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

বিএনপির নেতৃত্বাধীন ১২ দলীয় জোটে যুক্ত হলো নতুন রাজনৈতিক দল ইউনাইটেড লিবারেল পার্টি (ইউএলপি)। এসময় নতুন আত্মপ্রকাশ করা ইউএলপির সব পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের উপস্থিতিতে দলটি জোটে যোগদান করেন।

এসময় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, জোটের শীর্ষ নেতাদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বৈঠকে বসবেন। এই বৈঠকে আগামীর রাজনীতির নানা বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর