রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দেশ নিয়ে একটা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:৪৭ অপরাহ্ন

বর্তমানে দেশে একটা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে, সেই সাথে এমন একটি অস্থিরতা তৈরির চেষ্টা চলছে ,যাতে বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মত না হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ‘জুলাই গণঅভ্যুত্থান শোক ও বিজয় আয়োজিত’ যুব-সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশের আয়োজন করে যুবদল।

রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে দেয়া হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, একটা ধ্বংসের পথ পার করেছি। ধ্বংসপ্রাপ্ত রাজনীতিকে মেরামত করে সামনে এগোতে হবে। বিএনপিকেই সেই দায়িত্ব নিতে হবে। সেই চ্যালেঞ্জ নিতে হবে।

বাংলাদেশ কখনো মাথা নত করেনি, লড়াই করে গেছে, সংগ্রাম করে গেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি। জিয়াউর রহমান আমাদেরকে একটি নতুন দেশ দিয়ছিলেন। একদলীয় শাসন থেকে গণতান্ত্রিক দেশ করেছিলেন। অর্থনীতিতে নতুন যাত্রা করেছিল দেশ। গণতন্ত্রের যতগুলো কাঠামো আছে তার সবকিছু শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়া করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর