শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

২৭ তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন

২৭ তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় ফোরাম সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে সভাপতি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এসপি জিয়াউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

কমিটিতে পিবিআই এর পুলিশ সুপার রুহুল কবীর খানকে প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক , নেত্রকোনা জেলার পুলিশ সুপার আবু সায়েমকে দ্বিতীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ডিএমপির পুলিশ সুপার নাসের রিকাবদারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা ছাড়াও সভায় মোট ৩১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় যা আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

২০০৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানকারী এই ফোরামের সদস্যরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। প্রতিষ্ঠার পর থেকেই এই ব্যাচের সদস্যরা পেশাদারিত্ব, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা এবং অধীনস্থসহ পুলিশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর