সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার জাপানের মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় শিশু ও অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা আইপিইউ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার সৌদি বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : শেখ রবিউল আলম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চুক্তি স্বাক্ষর

এক ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ৭:২৩ অপরাহ্ন

এক ঘণ্টা অবস্থানের পর শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ২০মিনিটের দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। অবরোধ তুলে নেওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান সমন্বয়করা।

বৈষম্যবিরোধী ছাত্র ঐক্যের অন্যতম সমন্বয়ক আবু বকর মজুমদার বলেন, শনিবার সব বিশ্ববিদ্যালয় ও জেলায় অনলাইন-অফলাইনে প্রতিনিধি বৈঠক হবে। এরপর সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে বিকেল ৪টা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এক ঘণ্টা পর বিকেল ৫টায় মিছিল নিয়ে শিক্ষার্থীরা কলাভবন, লেকচার থিয়েটার ভবন ঘুরে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে হয়ে ফের শাহবাগ অবরোধ করেন। এর এক ঘণ্টা অবরোধ তুলে নেন তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর