শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সময় টিভির সাংবাদিকদের উপর কোটা বিরোধীদের হামলার ঘটনায় বিএফইউজে ও ডিইউজে’র নিন্দা ও প্রতিবাদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ৬:৩০ অপরাহ্ন

রাজধানীর শাহবাগে কোটা বিরোধীদের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সময় টেলিভিশনের এসোসিয়েট সিনিয়র রিপোর্টার ত্বোহা খান তামিম ও জ্যেষ্ঠ চিত্র সাংবাদিক সামছুল আরেফিন প্রিন্স, সুমন সরকার ও সালাউদ্দিন আল মামুন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক যৌথ  বিবৃতিতে এ দাবি জানান।  বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর যে হামলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের হামলার সঙ্গে যারা জড়িত অবিলম্বে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে যখন কোনো সাংবাদিক হামলার শিকার হন তখন তা মেনে নেয়া যায় না উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে সাংবাদিক সমাজ ‘সন্ত্রাসীদের মতো আচরন’ প্রত্যাশা করে না। তাই স্বাধীনভাবে যেন সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন তা সংশ্লিষ্ট সকল মহলকেই নিশ্চয়তা দিতে হবে। যৌথ বিবৃতিতে নেতারা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে এবং এর সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে সাংবাদিক সমাজ রাজপথে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে নামতে বাধ্য হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর