বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্ভুক্তিমূলক সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছেন’ – অর্থ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ৬:১৬ অপরাহ্ন

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য নিরসনে বহুমুখী কার্যক্রম গ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছেন। গত ১৬ বছরে সামাজিক নিরাপত্তা খাতে মোট বরাদ্দ প্রদান করা হয়েছে প্রায় ৯ লক্ষ কোটি টাকা। দক্ষিণ এশিয়া অঞ্চলে সামাজিক নিরাপত্তায় এতো বেশি বরাদ্দ বিরল।

আজ শুক্রবার (১২জুলাই) চট্রগ্রাম সার্কিট হাউসে চট্রগ্রাম জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত ৬ টি জঠিল রোগে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান ।

তিনি বলেন, আমরা ১৫ আগের বাংলাদেশ যেমন দেখেছিলাম, সেই বাংলাদেশ এখন অনেক বদলে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনার রুপান্তরকারী নেতৃত্বে আজকের বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের সাথে সাথে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে সাধারণ মানুষের দোরগোড়ায়। বেড়েছে গড় আয়ু, কমেছে শিশু ও মাতৃ মৃত্যুহার।

অর্থ প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা সংবিধানে অসহায় মানুষের জন্য সরকারি সাহায্য লাভের অধিকার অন্তর্ভুক্ত করে সামাজিক নিরাপত্তাকে রাষ্ট্রীয় কাঠামোর অন্তর্ভুক্ত করেন। তিনি ভূমি ও গৃহহীন মানুষের পুনর্বাসন করেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে সরকার গঠন করে গৃহহীণ ও ছিন্নমূল মানুষের জন্য আশ্রয়ণ, ঘরে ফেরা, একটি বাড়ি একটি খামার, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো চালু করেন।

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান চট্রগ্রামের মহানগরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থালাসেমিয়া রোগে আক্রান্ত ১৪১ জন রোগী ও রোগীর স্বজনদের মাঝে ৫০ হাজার টাকা করে ৭০ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন।

চট্রগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো: ফরিদুল আলম, স্বাচিপ চট্রগ্রামের সহসভাপতি ডা. নাসির উদ্দিন মাহমুদসহ জেলা পুলিশ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

একই দিন বিকেলে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান চট্রগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বাংলদেশ অটোমোবাইল এসোশিয়েশন আয়োজিত ‘ন্যাশনাল কার্টিং চ্যাম্পিয়নশীপ এন্ড ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতার উদ্বোধন করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর