শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

জামায়াতের সমাবেশে আমন্ত্রণপত্র পায়নি বিএন‌পি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি।

আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে বিএন‌পির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতের এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি।

জানতে চাইলে জামায়াতের না‌য়ে‌বে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তা‌হের জানান, পিআরের প‌ক্ষে থাকা দলগু‌লো‌কে কেবল এই জাতীয় সমাবেশে আমন্ত্রণ করা হ‌য়ে‌ছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর