মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন

বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড টার্মিনাল থেকে ভারত থেকে ট্রাকচালকের মাধ্যেমে আসা ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম পরোমানিক নামে এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে আনসার বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১১টার দিকে ভারত থেকে ট্রাকটি বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করলে চালক বোচারাম প্রামানিকের ব্যাগ তল্লাশি করে ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়।

আটক বেচারাম পরোমানিক উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ পরোমানিকের ছেলে।

উদ্ধার হওয়া সব পাসপোর্টে সাইবেরিয়ার  ভিসা লাগানো রয়েছে। ট্রাকচালক আনসার সদস্যদের কাছে স্বীকার করে বলেন, ভারতের বনগাঁ শহরের একটি কুরিয়ার সার্ভিস থেকে পাসপোর্টগুলো উঠিয়ে এনে বেনাপোলে রাজ্জাক নামে এক ব্যক্তির কাছে দেওয়ার কথা ছিল। এর বিনিময়ে তার সাথে ৩ হাজার টাকার চুক্তি হয়।

বেনাপোল স্থলবন্দরের আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার (পিসি) এইচএম হেলালউজজামান কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- ভারতীয় এক ট্রাকচালক অনেকগুলো পাসপোর্ট বাংলাদেশে নিয়ে আসছে। এই পাসপোর্টগুলোতে সার্বিয়া দেশের ভিসা লাগানো রয়েছে। এমন সংবাদে কার্গো ইয়ার্ড টার্মিনালে ট্রাকচালকের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করলে ব্যাগের ভেতর থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর