শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে ‘পুশ ইন’ করেছে বিএসএফ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৫:২১ অপরাহ্ন

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা দিয়ে শিশুসহ আরও ৪৮ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বৃহস্পতিবার (৩জুলাই) ভোরে উপজেলার পাল্লাথল সীমান্ত থেকে আটক করা হয় তাদের। বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

৫২ বিজিবি সূত্র জানায়, বড়লেখা উপজেলার পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার পাল্লাথল পুঞ্জি নামক স্থানে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করে ৪৮ জন বাংলাদেশি নাগরিক ঘোরাঘুরি করছিলেন। এ সময় বিজিবির টহলদল আটক করে তাদের। আটককৃতদের মধ্যে ১৮ জন শিশু, ১৫ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছেন।

বিজিবি সূত্র আরও জানায়, আটককৃতরা জানিয়েছেন- চিকিৎসা এবং কাজের উদ্দেশ্যে কুড়িগ্রাম ও যশোর জেলার সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরবর্তীতে ভারতের বিএসএফ তাদের বাংলাদেশে পুশ ইন করে।

অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, জিজ্ঞাসাবাদে তারা যশোর, বাগেরহাট, চাপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল এবং কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে নতুন করে পুশ ইন করা ৪৮ জনসহ মৌলভীবাজার জেলায় পুশ ইনের ঘটনায় বিজিবির হাতে ৪৫২ জন আটক হয়েছেন। এরমধ্যে বড়লেখা উপজেলা দিয়ে ৩৪১ জন, জুড়ী উপজেলা দিয়ে ১০ জন, কুলাউড়া উপজেলা দিয়ে ২১ জন, শ্রীমঙ্গল উপজেলা দিয়ে ১৯ জন ও কমলগঞ্জ উপজেলা দিয়ে ৬১ জন। এছাড়া আরও কয়েক শতাধিক লোক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও বিজিবি বা স্থানীয় প্রশাসন তাদের আটক করতে পারেনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর