শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

মিরপুরে দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

রাজধানীর মিরপুর ১০ নম্বরে প্রকাশ্যে গুলি করে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বরের কাছে  এ ঘটনা ঘটে। হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গুলিতে আহত হন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫)। তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত মাহমুদুল ইসলাম জানান, তিনি মিরপুর ৪ নম্বর লেনের ৬ নম্বর সেকশনে পরিবার নিয়ে বসবাস করেন। তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়। ঘটনার সময় তিনি বাসা থেকে মিরপুর ১০ নম্বরে তার মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন। পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলে ছয়জন দুর্বৃত্ত তার গতিরোধ করে।

মাহমুদুল বলেন, ‘ওরা আমার কাছে টাকা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি জানালে কোমরের বাম পাশে গুলি করে এবং সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, ‘আমরা খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যাই। অপরাধীদের শনাক্তে কাজ চলছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছি।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর