বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাবেক এমপি নিজাম হাজারীসহ ১০ জন ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫, ৫:২৭ অপরাহ্ন

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, তার স্ত্রী নুরজাহান বেগমসহ ১০ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার (২৫ মে) ঢাকার মহানগর জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

নিষেধাজ্ঞা পাওয়া অপর ব্যক্তিরা হলেন— স্নিগ্ধা ওভারসিজ লি. এর শেখ আব্দুল্লাহ ও এম. আমিরুল ইসলাম, ক্যাথারসিস ইন্টারন্যাশনাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, মেসার্স ইউনিক ইস্টার্ন (প্রা.) লি. ব্যবস্থাপনা পরিচালক মোহা. নুর আলী, অংশীদার নাছির উদ্দিন আহমেদ ও খোন্দকার শওকত হোসাইন, সাবেক কাউন্সিলর মো. শফিকুল ইসলাম এবং বি এন এস ওভারসিজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. ইশতিয়াক আহমেদ সৈকত।

এদিন দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, মালয়েশিয়ার শ্রম বাজারের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকার নির্ধারিত অর্থের অতিরিক্ত অর্থ আদায় ও বিদেশে অর্থ পাচার সংক্রান্তে আনা অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট নিজাম উদ্দিন হাজারীসহ অন্য ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারে মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমণে নিষেধাজ্ঞা প্রয়োজন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর