সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ২০২৬ এর জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করেছে আইএমএফ : আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত জেলাসমূহের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

দেশ ছেড়ে পালিয়ে যাওয়াদের কিছু অর্থ জব্দ করা হয়েছে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন

ছাত্র-জনতার  গণ অভ্যুত্থানে যারা  দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের কিছু অর্থ জব্দ করা হয়েছে। কিভাবে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায় সে বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

আজ সোমবার (১৯ মে) দুপুরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

মনসুর বলেন, যেসব অর্থ ব্যাংক থেকে দুর্নীতি করে নেয়া হয়েছে সেগুলো ব্যাংকে ফেরত দেয়া হবে। আর যেগুলো নন ব্যাংকিং অর্থ সেগুলো সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। টাকা ফেরত আনার অভিজ্ঞতা বাংলাদেশের নেই। বিদেশিদের সহায়তা পেয়ে গেলে অ্যাকাউন্ট ফ্রিজ করা যাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে ব্যাংকে দুর্নীতি হলে দুদক তদন্ত করবে। দুদক তার নিজস্ব আইন অনুযায়ী কাজ করবে। নগদের বোর্ডে যারা ছিলো তারা ৬৫০ কোটি টাকা আত্মসাৎ করেছে। তাদের হাতে নগদের কাজ ফিরে যাওয়া উচিত নয়। নগদের যারা অপকর্মের সাথে জড়িত তারা তাদের অপকর্মের ডাটা থেকে মুছে ফেলতে পারে শঙ্কা প্রকাশ করেন গভর্নর।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, লুটের টাকা দরিদ্র জনগোষ্ঠীর জন্য ব্যবহার করতে ফান্ড গঠন করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর