শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চট্টগ্রামে পাহাড় ধসে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৮:২০ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের কেপিজেড পাহাড়ের পাদদেশে ফুটবল খেলার সময় পাহাড় ধসে দুইজন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এতে আরও ৩টি শিশু আহত হয়েছে।

আজ বৃহস্পিতবার (১ এপ্রিল) সকালে উপজেলার কেইপিজেডের পুরাতন ইটের টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন— বৈরাগ এলাকার আব্দুর রহিমের ছেলে রোহান (১২) এবং ইমরান হোসেনের ছেলে মিসবাহ (১৩)। আহতরা হচ্ছে—মোস্তাক মিয়ার ছেলে সিয়াম (১১) আবুল কাশেমের ছেলে সিফাত (১০)।

স্থানীয়রা জানান, সকালে বৈরাগ এলাকার কেপিজেড পাহাড়ের একটি মাঠে বন্ধুরা মিলে ফুটবল খেলার সময় পাহাড় ধসে বেশ-কয়েকজন আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, পাহাড়ের পাদদেশে খেলতে গিয়ে পাহাড়ের মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, পাহাড়ে ধসে আহত হওয়া কয়েকটি শিশুকে হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে দুটি শিশু মৃত্যুবরণ করে। বাকিদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

তবে স্থানীয়রা দাবি করছেন, বেশ কয়েকদিন আগে ওই পাহাড়ের কিছু অংশ কেটেছিল কোরিয়ার ইপিজেড কতৃপক্ষ। স্থানীয়রা জানান, নিচ থেকে পাহাড়ের মাটি কাটায় উপর থেকে বড় একটি অংশ ধসে পরে। এতে হতহতের ঘটনা ঘটে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর