শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

সিঙ্গাপুর সফর শেষে দেশে ফিরেছেন সেনা প্রধান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩ জুন, ২০২৪, ৪:৪৭ অপরাহ্ন

সিঙ্গাপুরে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
রোববার তিনি দেশে প্রত্যাবর্তন করেন।
সফরকালে তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিত ৩১ মে থেকে ২ জুন পর্যন্ত ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ শাংরি-লা ডায়লগ ২১তম এশিয়া সিকিউরিটি সামিট-২০২৪’-এ অংশগ্রহণ করেন।
এই সম্মেলনে এশিয়া অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, সামরিক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা এবং ঝুঁকিসমূহ মোকাবিলায় যৌথ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সেনাবাহিনী প্রধান জার্মানির স্টেট মিনিস্টার অফ ডিফেন্স এবং বিভিন্ন দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান ৩০ মে সরকারি সফরে সিঙ্গাপুর গিয়েছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর