শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন

কৃষি উৎপাদন বাড়াতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী  

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১১:২৮ অপরাহ্ন

কৃষি খাতে অস্ট্রেলিয়ার প্রযুক্তিগত দক্ষতা থাকায় বাংলাদেশের কৃষি উৎপাদন বাড়াতে দেশ‌টির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বি‌কে‌লে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর পেনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের উৎপাদন বাড়াতে হবে। কারণ আমাদের জমি কমছে, আর মানুষ বাড়ছে। অস্ট্রেলিয়া এ ব্যাপারে আমাদের সাহায্য করতে পারে, কারণ অস্ট্রেলিয়া কৃষি প্রযুক্তিতে অনেক উন্নত।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষি উৎপাদনে সফল হয়েছে, কারণ গত ১৫ বছরে কৃষি উৎপাদন বহুগুণ বেড়েছে। তবে অস্ট্রেলিয়া বাংলাদেশকে উৎপাদন আরও বাড়াতে সাহায্য করতে পারে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর