বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চবিতে ভাষা দিবসের প্ল্যাকার্ডে বানান ভুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫, ৭:৪১ অপরাহ্ন

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বসানো ভুল বানানের প্ল্যাকার্ডগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। সেখানে থাকা ১১টি প্ল্যাকার্ডেই ভুল বানান দেখা গেছে।

 

 

দেখা যায়, এসব প্ল্যাকার্ডে ‘বাংলাদেশের’ শব্দটি ‘বাংলাশের’, ‘কুঁড়ি’ শব্দটি ‘কুঁডি’, ‘ফেব্রুয়ারি’ শব্দটি ‘ফেব্রয়ারি’, এবং ‘তুমি’ শব্দটি ‘তুাম’ লেখা হয়েছে। এছাড়া, ‘একুশ মানে মাথা নত না করা’ বাক্যটিকে ‘একুশ মানি মাথা নথ না করা’ হিসেবে লেখা হয়েছে।

 

এই কাজের তত্ত্বাবধানে থাকা প্রকৌশল দপ্তরের প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, ‘কাজগুলো করার জন্য যে সময়ের প্রয়োজন ছিল, তা আমরা পাইনি। তাই তাড়াহুড়ো করতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে। আমরা আর্টম্যান দিয়ে এগুলো সংশোধন করছি’।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ত্রুটিযুক্ত প্ল্যাকার্ডগুলো দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। কী কারণে এমন ভুল হয়েছে, তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর