বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দিনাজপুরে ছাত্র-জনতার তোপের মুখে অফিস ছাড়লেন ইউএনও

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১:০০ পূর্বাহ্ন

ছাত্র-জনতার তোপের মুখে দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা খাতুন অফিস ছেড়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা।  

এর আগে বিকেল ৩টার দিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ইউএনওর অপসারণ দাবিতে উপজেলার শহীদ মিনার সংলগ্ন রাস্তায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। মানববন্ধন শেষে তারা ইউএনওর অফিসে যান।

জাতীয় নাগরিক কমিটির চিরিরবন্দর উপজেলা সদস্য সোহেল সাজ্জাদ বলেন, আওয়ামী লীগের দোসর পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন দীর্ঘদিন ধরে উপজেলায় একক স্বেচ্ছাচারিতার রাজত্ব কায়েম করেছেন। সরকারি যে কোনো কাজ করতে গেলে তাকে আলাদা ভাগ দেওয়া লাগে। এক কথায় উনি টাকা ছাড়া কোনো ফাইল ছাড়েন না। আওয়ামী লীগের দোসরদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক।

এসব নানা অনিয়মের অভিযোগে পর পর দুই বার তার বদলি আদেশ হলেও অজ্ঞাত কারণে তা স্থগিত হয়। নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতাদের পরামর্শে আজ মানববন্ধন করে তাকে অফিসে থেকে বের করে দেওয়া হয়ছে এবং রাতের মধ্যে সরাসরি বাংলো ছেড়ে দিতে আল্টিমেটাম দেওয়া হয়ছে। ইউএনওর বিরুদ্ধে  বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ডিসি মহোদয়কে জানানো হয়েছে।

জানা গেছে, আন্দোলনকারীরা বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে প্রবেশ করলে পরিস্থিতি বেগতিক দেখে প্রশাসনের সহযোগিতায় অফিস ত্যাগ করেন ফাতেমা খাতুন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ‘ভুয়া ভুয়া’, ‘আওয়ামী লীগের দোসর’ ইত্যাদি স্লোগান দেন।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন মুঠোফোনে বলেন, এখানে অ্যাডভোকেট তারিকুল ইসলাম নামে একজন কিছু ভুয়া কথা জাহির করে কিছু মানুষকে উত্তেজিত করছেন। নাগরিক কমিটির ব্যানারে তিনি বিভিন্ন অফিসে গিয়ে হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন। আজকে তাদের সাথে তেমন কোনো ছাত্র সমাজ ছিল না, দুই-চারজন ছাত্র ছিল। আমি তাদের ওপর কোন বল প্রয়োগ করিনি। বর্তমান আমি আমার বাংলোতে আছি। পুলিশ টহলে রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে জানতে জেলা প্রশাসক রফিকুল ইসলামের মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর