বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বজ্রপাতের সময় বাইরে থাকলে যেসব নিয়ম মানতে হবে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৬ মে, ২০২৪, ৩:২২ অপরাহ্ন

বাংলাদেশ সরকার বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। দেশে প্রতিবছর মার্চ থেকে মে পর্যন্ত বেশি বজ্রপাত হয়ে থাকে। এই সময়ের মধ্যে প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৪০টি বজ্রপাত হয়। বজ্রপাতে অনেক মানুষের মৃত্যু হয়।

ঝড়বৃষ্টির সময় বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য আবহাওয়াবিদরা মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলেন। বিশেষ করে ছাদযুক্ত ঘরে আশ্রয় নিতে বলা হয়। কিন্তু বজ্রপাতের সময় যারা বাইরে থাকেন, অনেক সময় তাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার সুযোগ থাকে না। তারা কী করবেন? এই বিষয়ে আবহাওয়াবিদদের পরামর্শ জেনে নিন—

এক. বিদ্যুৎ চমকানো দেখার ৩০ সেকেন্ডের আগেই যদি সেই শব্দ শুনতে পান, তাহলে বুঝবেন সেটা আপনার দিকে আসছে এবং আপনি আক্রান্ত হতে পারেন। ওই পরিস্থিতিতে আপনার উচিত দ্রুত ওই স্থান থেকে সরে যাওয়া।

দুই. বিদ্যুৎ চমকানো দেখার ৩০ সেকেন্ড পর যদি সেই শব্দ শুনতে পান, তাহলে বুঝবেন সেটা আপনার থেকে দূরে সরে যাচ্ছে এবং ওই বজ্রপাত দ্বারা আপনার আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। যদি নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ না থাকে, তাহলে এক আঙুলে ভর করে বসে পড়তে হবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর