বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

ভিসা আবেদনে যে ভুল করলে ১০ বছরের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

যুক্তরাজ্যের ভিসা আবেদনে জাল বা ভুয়া নথি জমা দিলে সর্বোচ্চ ১০ বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।

আজ রোববার (২৪ মে) এ বিষয়ে একটি সতর্কবার্তা দিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তায় জানানো হয়, যুক্তরাজ্যের ভিসা আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের জালিয়াতি ধরা পড়লে শুধু আবেদন বাতিলই নয়, দীর্ঘমেয়াদে ভিসা নিষেধাজ্ঞার মতো কঠোর শাস্তি দেওয়া হতে পারে।

হাইকমিশনের পক্ষ থেকে আরও বলা হয়, আবেদনকারীদের অবশ্যই সঠিক তথ্য ও বৈধ নথিপত্র জমা দিতে হবে। একই সঙ্গে ভিসা প্রক্রিয়া সম্পর্কে বিভ্রান্তি এড়াতে নির্ভরযোগ্য সূত্র থেকে নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়।

প্রয়োজনে যুক্তরাজ্যের অভিবাসন সংস্থা UK Visas and Immigration (UKVI)। সংস্থাটি ভিসা আবেদন প্রক্রিয়ায় কঠোর যাচাই-বাছাই নীতি অনুসরণ করে থাকে।

হাইকমিশন আরও জানিয়েছে, ভিসা সংক্রান্ত তথ্য ও নির্দেশনা পাওয়া যাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং নিয়মাবলি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে।

ভিসা আবেদন করার জন্য নিচের লিঙ্ক দেখতে অনুরোধ জানিয়েছে হাইকমিশন: gov.uk/browse/visas-immigration


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর